👁 211 Views

মধ্যপাড়া খনি শ্রমিক সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)-এর অধীনে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ জন সন্তানের মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জিটিসি চ্যারিটি হোম এর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কর্মরত শ্রমিকদের সন্তান ও অভিভাবকদের হাতে উপবৃত্তির অর্থ প্রদান করেন উপ-মহাব্যবস্থাপক জাহিদ হোসেন।

মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানি জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানি ট্রেস্ট এসএস-এর যৌথ প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। প্রতিষ্ঠানটি তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকসহ খনি এলাকায় বসবাসকারী সংশ্লিষ্ট এলাকাবাসীর মাঝে সেবামূলক বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *