👁 426 Views

আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায়দের মাঝে অনুদানের চেক প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের উদ্যোগে বগুড়ার আদমদীঘিতে গরীব, দুঃস্থ, চিকিৎসা সেবা, প্রতিবন্ধী সহ অসহায় ৫০ জন ব্যক্তির মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার চেক প্রদান করেন । গতকাল রবিবার (২৩ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা চত্বরে এই অনুদানের চেক অসহায়দের মাঝে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, উপজেলা যুবদলেরযুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা সহ বিভিন্ন নের্তৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *