👁 51 Views

মিট দ্যা প্রেস এ গ্রিন কলাপাড়া গ্রিন কলাপাড়ার সমন্বয়কারী বলেন- কলাপাড়ায় দুই মাসে নয়শ মেট্রিকটন বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং।। 

 

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় ক্লিম কলাপাড়া, গ্রিন কলাপাড়া’র আয়োজনে এবং কলাপাড়া পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া এর সমন্বয়কারী মুশফিকুর রহমান বিশ্বাস লিটু।

আলোচনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দিন মাননু প্রমুখ।

কলাপাড়া পৌর শহরকে আধুনিক ও পরিবেশবান্ধব এবং সবুজ কলাপাড়ায় রূপদান করতে দুই মাস আগে বাসা বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের উদ্যোগ নেয়। প্রতিদিন সাড়ে তিন হাজার পরিবার থেকে ১৫ মেট্রিকটন করে দুই মাসে প্রায় নয়শ মেট্রিকটন বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং করা হয়েছে। ভবিষ্যতে গোটা শহরকে বনায়নের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *