👁 381 Views

পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ১৭তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত পার্বতীপুর উপজেলার কয়েক  শ’ মানুষ অংশ নেন।

ইফতারের আগে শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন,পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন মূলত একটি শতভাগ অরাজনৈতি ও স্বেচ্ছাসেবী সংগঠন । রাজধানী ঢাকায় বসবাসরত পার্বতীপুর বাসীকে দীর্ঘ ২৩ বছর ধরে সংগঠনটি ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে একত্র করে রেখেছে। পার্বতীপুরের সুবিধাবঞ্চিত মানুষের জন্য শীতে শীত বস্ত্র বিতরণ,ঈদ উপহার সামগ্রী বিতরণ,বন্যা দূর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান সহ বিভিন্ন জনহিতকর কর্মকান্ডের মাধ্যমে পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন পার্বতীপুর বাসীর নিকট একটি আস্থার সংগঠনে পরিণত হয়েছে।

এছাড়াও  ঢাকায় বসবাসরত পার্বতীপুর বাসীর  অংশগ্রহণে প্রতি বছর পিকনিক, ইফতার মাহফিল, ইদ পূর্ণ মিলনী সহ নানান সামাজিক,মানবিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পার্বতীপুর বাসীর মাঝে যোগাযোগ ও সহমর্মিতার এক দৃঢ় বন্ধন গড়ে তুলেছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপস্থিত ছিলেন ডা: মোসাদ্দেক (সাবেক অতিরিক্ত মহপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর) ,আনোয়ারুল কবির , পরামর্শক (সাবেক অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে) ,ডা: তোজাম্মেল হক (অব: ব্রিগেডিয়ার জেনারেল) ,সরদার রশিদ আহমেদ (এক্সিকিউটিভ ডিরেক্টর, মাইক্রো ফাইবার গ্রুপ), ফজলুল হক (সাবেক পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি) ,আবু সাইদ (অব: জজ) ,নুর আলম সরদার (ডি এম ডি,বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনেন্স) ,রফিকুল হাসান (যুগ্ন সচিব) ,আখতার হোসেন (অব: উপ সচিব) ,ডা: মোফাক্ষারুল ইসলাম ,শাহ আলম (সাবেক ব্যাংক কর্মকর্তা) ডা: রনদা প্রসাদ রায় ,এ টি এম শরিফুল আলম (উপ সচিব) ,আসাদুজ্জামান শামিম (উপ সচিব) ,সাজিদুর রাহনুমান নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ নুরুল হুদা বাবু (সংগঠক) ,মামুনুর রশিদ ( ভাইস প্রেসিডেন্ট ইউসিবি ব্যাংক) ,মিথুন হক (স্বত্বাধিকারী হক ফ্যামিলি মার্ট) .শামসুল হুদা , পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক নেতৃবৃন্দ শহিদ্দুজ্জামান শিমুল ,তারেক চৌধুরী
সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ফিরোজ আহমেদ রনি প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *