
মৌলভীবাজার প্রতিনিধি :
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন-২০২৬-এর রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ।
সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার, ৫২ বিজিবির অধিনায়ক, শ্রম অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়, দায়িত্ব পালন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বহুল প্রত্যাশিত নির্বাচন।