👁 296 Views

বড়পুকুরিয়ার কয়লাতে আগুন বিক্রি না করায় লাখ লাখ টাকা রাজস্ হারাচ্ছে সরকার

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: বড়পুকুরিয়ার কয়লাতে আগুন কোটি কোটি টাকার রাজস্ব  হারাচ্ছে সরকার। দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লা খনি সেই থেকেই পার্শবত্তী ৫২০ মেগাওয়াট  কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র টি চলমান ছিল কিন্তু নানাবিধ যান্ত্রিক সমস্যার কারনে গত বছর থেকে পরপর তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়।

 

এরপর থেকে বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদিত কয়লা তিনগুন বেড়ে যাওয়ার ফলে ধারন ক্ষমতার বাইরে লাখ লাখ টন কয়লা স্তুপের উপর স্তুপ করে রাখায় প্রায় প্রতি সপ্তাহে আগুন লাগছে।আর কয়লা জ্বলে সাদা হয়ে যাচ্ছে। কতৃপক্ষের অবহেলার কারণে কয়লা বিক্রি করতে পারছেনা বড়পুকুরিয়া কয়লা খনি কতৃপক্ষ।

 

যেহেতু তাপবিদ্যুৎ কেন্দ্র অচল সে ক্ষেএে বাইরে কয়লা বিক্রি করলে রাজস্ব বাড়বে এবং সেই সাথে কয়লাগুলো কাজে লাগবে। অন্য দিগে দীর্ঘদিন কয়লার স্তুপ করে রাখার ফলে কয়লার গুনগত মান নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন খনি কতৃপক্ষ। বড় পুকুরিয়া  শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বলেন কয়লার উপরে স্তুপ তার উপরে  স্তুপ প্রায় ১০০ ফিট উঁচু  করে রাখা হয়েছে কয়লা যে কারণে বারবার আগুন লেগে যাচ্ছে,  কোন জায়গা নেই কোন ইয়াডে।

 

এবিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির জিএম মাইনিং জাফর সাদিক সাংবাদিক কে জানান, আমাদের ধারণক্ষমতার বাইরে কয়লা রাখা হয়েছে, কয়লা উৎপাদনের পর কয়লার মালিক পিডিবি তারা কিভাবে কয়লা সংরক্ষণ করবেন তাদের বিষয় তবে দীর্ঘদিন পড়ে থাকলে কয়লার গুণগত মান নষ্ট হয়ে যায় এবং কয়লাতে আগুন লেগে যায়। অপর দিগে বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক এর সাথে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হয়ে তিনি ফোন রিসিব করেননি।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *