👁 779 Views

পার্বতীপুর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আব্দুল ওয়াদুদ।

মুক্তিনিউজ২৪. কম ডেস্কঃ পার্বতীপুর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আব্দুল ওয়াদুদ। তিনি পূর্বের ওসি এমএ ফারুকের স্থলাভিষিক্ত হলেন।

আজ (১১ মার্চ) বুধবার বিকেলে তিনি এ থানায় যোগদান করেন। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার অধিবাসী আব্দুল ওয়াদুদ ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন এবং পরবর্তীতে পুলিশ ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। এর আগেও তিনি অন্য থানায় ওসি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। পার্বতীপুর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পরে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি দৃঢ়তার সাথে বলেন- ‘মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিই আমার প্রথম পদক্ষেপ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *