👁 217 Views

শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার দারুল কিরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী

মৌলভীবাজার প্রতিনিধি
ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমাদ্বানের চার সপ্তাহব্যাপী দারুল কিরাত কোর্স এর আয়োজন করা হয়।
সোমবার (১৬ মার্চ) দারুল কিরাত কোর্স এর সমাপনী উপলক্ষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কারি ফখরুল ইসলাম, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার সেন্টারের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন।
মাওলানা কারি কাজি নাছির উদ্দীন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মামুন আহম্মেদ।
এসময় বক্তারা বলেন, হাদীসের ভাষায় কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। হাদীস শরীফে সেই ব্যক্তিকে সর্বোত্তম বলা হয়েছে যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহীহভাবে কুরআনে কারীম পঠন শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিশ্বব্যাপী দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অবদান উল্লেখ করে বক্তাগন এই প্রতিষ্ঠানের খেদমতগার দের কবুল করে বিশেষ অবদানের জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা কারি নাছির উদ্দীন। উপস্থিত অতিথিদের বিশেষ সম্মাননা হিসেবে আলেম ওলামাদের জীবনীর উপর লিখিত বই উপহার দেওয়া হয়। অনুষ্টানে মাদ্রাসার মেনেজিং কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য শিক্ষক ও কারিরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *