👁 461 Views

আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী। আমরা একটি সবার সহাবস্থানের বাংলাদেশ গড়ে তুলতে চাই।   এমপি মোশাররফ হোসেন।। 

 

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী। আমরা একটি সবার সহাবস্থানের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের দায়বদ্ধতার জায়গা যদি আমরা পালন করি তাহলে সমাজটা আরও বেশি সুন্দর হবে।

তিনি বলেন, ইউনুস সরকারের অনেক কাজ দেখেছি। কিন্তু ইন্টারনাল অনেক জায়গায় সমস্যা তৈরি হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকল সমস্যা সমাধান করে একটি নতুন বাংলাদেশের সূচনা করতে পারবেন বলে আশা করছেন।

বৃহস্পতিবার বিকাল পাঁচটায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু’র সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী।

সংবর্ধণা অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচছা জানান প্রেসক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা  ও মহিপুর থানা বিএনপি এবং কলাপাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *