👁 926 Views

স্বাধীনতা দিবসে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘লাল সবুজের পতাকা’

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক:স্বাধীনতা দিবস উপলক্ষে দুরন্ত টিভি বিশেষ আয়োজন ‘লাল সবুজের পতাকা’ শিরোনামে অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে। দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে নির্মিত এ অনুষ্ঠানটি স্বাধীনতার মহান চেতনা তুলে ধরার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটিতে নেপথ্য কণ্ঠে দেশাত্মবোধক বিভিন্ন গান ও কবিতার সঙ্গে কোরিওগ্রাফির মাধ্যমে শিল্পীরা পরিবেশনা করেছেন। এর মাধ্যমে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

‘লাল সবুজের পতাকা’ পরিচালনা করেছেন মণিরুল হোসেন শিপন। অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়মপ্রভা। কোরিওগ্রাফি করেছে সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্য নন্দন’-এর নৃত্যশিল্পীরা।

এতে নেপথ্য কণ্ঠ দিয়েছেন সুনিপুণ বড়ুয়া চৌধুরী ও মেহজাবিন মৌসুমি।

দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৬ মার্চ দুপুর ১২টা এবং রাত ৯টায়।

এছাড়াও স্বাধীনতা দিবসে দুরন্ত টিভির আয়োজনে সকাল ৭টায় নৃত্যানুষ্ঠান ‘প্রিয় বাংলাদেশ’, সকাল ৮টা এবং দুপুর ১২টা ৩০ মিনিটে ‘আমাদের মুক্তির গান’ প্রচার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *