👁 405 Views

সান্তাহারকে হারিয়ে আদমদীঘি নূরানী ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
‘মাদককে না বলি, মাদক ছেড়ে খেলতে চলি’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে সাবেক এমপি ‘মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ’ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে ম্যাচের উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বুধবার বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে যুব সমাজের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ নেয় আদমদীঘি নূরানী ফুটবল একাডেমি ও সান্তাহার ফুটবল একাডেমি। এক ঘণ্টাব্যাপী উত্তেজনাপূর্ণ ম্যাচটি গোলশূন্য শেষ হয়। পরে পেনাল্টি শুটআউটে ১০-৯ গোলের ব্যবধানে জয় পায় আদমদীঘি নুরানী ফুটবল একাডেমি। স্থানিয় ব্যবসায়ী মাহবুবুর রহমান ফটিকের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ও পৌর ছাত্রদল সভাপতি সোহাগ হোসাইন প্রমূখ।
খেলা শেষে এমপি আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *