👁 739 Views

ঈদে আসছে সৌখিনের নাটক ‘মায়াপাখি’

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : ঈদে আসছে ‘মায়াপাখি’ নাটক। নাটকটি রচনা এবং পরিচালনায় আছেন জাকারিয়া সৌখিন। আর প্রধান দুই চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা।

নাটকটি সম্পর্ক নিয়ে। নির্মাতা জানিয়েছেন, এবারের গল্প দর্শকের ধারণারও বাইরের কিছু। নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবে, শিহরিত হবে। আর গল্পের শেষে এসে কোনো দর্শকই ঠিক থাকতে পারবে না, তার মন লুটপাট হয়ে যাবে।

গল্পে দেখা যাবে, মায়া খুবই সাধারণ একটি মেয়ে। হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো— বেনী করা চুল, কপালে টিপ, চোখে কাজল।

মায়ার এই সহজ-সরল-সাধারণ গুণ দেখেই তার প্রেমে পড়ে সাদাত। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি জটিল হতে শুরু করে।

জাকারিয়া সৌখিন বলেন, “যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্নস্বাদের কিছু নিয়ে আসছি।”

অপূর্ব বলেন, “মায়াপাখি এমন এক গল্প, যা দেখে সবার মায়া লাগবে। অনুভূতি কাজ করবে। গল্পের শেষে এসে প্রতিটি দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে। যে ঘোর তৈরি হবে, তা থেকে বের হতে পারবে না অনেকদিন।”

নীহা বলেন, “মায়াপাখি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিল। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে— আপাতত একটুকুই মনে হচ্ছে। নাটকটি নিয়ে পার্সনালি আমি খুবই এক্সাইটেড।”

‘মায়াপাখি’ নাটকে আরো অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ, তরু, মিলি বাশার, আহসানুল হক মিনু, সমাপ্তি মাশুক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *