
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি (চায়না জাল) ৪০টি জব্দ করা হয় পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।যাহার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা বুধবার (১৫ জুলাই) বিকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া নদীতে এ অভিযান পরিচালিত করেনউপজেলা মৎস্য কর্মকর্তা অতি. দা. মো. রফিকুল ইসলাম,এ সময় উপস্থিত ছিলেন
উলিপুর থানার এএসআই শাহাদত , পুলিশ কনস্টেবল রাজু আহমেদ , মৎস্য অফিস সহকারী মো. হযরত আলী,ক্ষেত্র সহকারী একরামুল হকএবং স্থানীয় জনসাধারণ।
উপজেলা মৎস্য কর্মকর্তা অতি. দা. মো. রফিকুল ইসলাম বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নিষিদ্ধ চায়না দুয়ারি (চায়না জাল)কারেন্ট জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এ.টি.এম .আরিফ উপজেলা নির্বাহী অফিসার বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। নিষিদ্ধ চায়না দুয়ারি দিয়ে মাছ শিকারের অভিযোগ যেখানেই পাবো সেখানে অভিযান পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয়দেরও সচেতন হয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।”পরে উপস্থিত সবার সামনে জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারি (চায়না জাল)পুড়িয়ে ধ্বংস করা হয়।