
কলাপাড়া ( পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া নীলগঞ্জের ঘুটাবাছা গ্রামে নিখোঁজের দুই দিন পর ১০ মাসের শিশু রাইয়ানের ব্যাগে ভরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ঘুটাবাছা গ্রামের খালে ভাসমান অবস্থায় স্থানীয় গ্রামবাসীরা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিশু রাইয়ান কে মেরে বাজারের ব্যাগে ভরে এ খালে ফেলে দেয়া হয় বলে ধারণা করছে এলাকাবাসী।
গত বৃহস্পতিবার ভোরে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের বাসায় বাবা রাসেল খানের পাশে ২০ মাসের শিশু রাইয়ান কে মা রুমানা বেগম ঘুম পাড়িয়ে রেখে গৃহস্থালি কাজে বাইরে বের হয়। এর ২০ মিনিট পর ঘরে এসে দেখে বাবার পাশে ঘুমন্ত শিশু রাইয়ান নেই। এরপর থেকেই তার সন্ধান শুরু করে পুলিশ ও স্বজনরা।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তার বোন জামাই আল আমিনকে প্রধান আসামী করে অজ্ঞাত তিন- চার জনের বিরুদ্ধে তিনি এ মামলা দায়ের করেন শিশুর মা রুমানা। পুলিশ এ ঘটনায় প্রধান আসামী আল আমিন কে নীলগঞ্জের গইয়াতলা গ্রাম থেকে গ্রেফতার করেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তারা নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছেন। কেন কী কারণে তাকে হত্যা করে ব্যাগে ভরে ফেলে দেয়া হয়েছে এবং এ ঘটনায় কারা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।