👁 97 Views

কলাপাড়ায় বাসের চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু।। 

কলাপাড়া +পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মাহিন নামে ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২ টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে হাজীপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন কুয়াকাটা মুসুল্লিয়াবাদ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে এবং দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিলেন। পুলিশ এ ঘটনায় দূর্ঘটনা কবলিত বিআরটিসি বাস ও চালককে আটক করেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দু’দিন আগে হাজীপুরে নানা অহিদ শিকাদারের বাড়িতে বেড়াতে আসে মাহিন। ঘটনার সময় নানা-নানির সঙ্গে বরিশাল যেতে সড়কে দাঁড়িয়ে বাস থামাচ্ছিলেন নানা অহিদ শিকদার। কিন্তু বাসটি থামাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিনের শরীরে ধাক্কা দেয়। এসময় শিশুটি সড়কে ছিটকে পড়ে সামনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ  নজরুল ইসলাম জানান, বিআরটিসি বাসের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *