
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ডিবির অভিযানে বিদেশি মদসহ জমশেদ (২২) নামের এক যুবক আটক হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টারদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম, এএসআই এনামুল হক, এএসআই মো. রাজিবসহ
ডিবির একটি টিম অভিযান চালিয়ে উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকা
জমশেদ মিয়াকে আটক করেন। এসময় আটককৃত জমশেদকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করেন ডিবি সদস্যরা।
আটক জমশেদ মিয়া শরিফপুর ইউনিয়নের মনগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমশেদ দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় কুলাউড়া থানায় মামলা করা হয়েছে।