👁 40 Views

পার্বতীপুরে ইউএনও’ কাছে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবীতে স্মারকলিপি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেনের কাছে পার্বতীপুর পৌর সভার ৯টি ওয়ার্ডের ৫৭ জন মাদক কারবারির মাদকদ্রব্য কেনাবেচা ও সেবন বন্ধের দাবীতে স্মারক লিপি প্রদান করেছে পৌরবাসী। আজ রবিবার (১৯ জুলাই) বেলা ১১টায় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে একটি স্মারক লিপি দেওয়া হয়।
পরে, বেলা ১২টার দিকে পার্বতীপুর প্রেস কাবে সাংবাদিকের সাথে এক মতবিনিময় করেন। এসময় সরকারপাড়া মহল্লার জাহিদুল ইসলাম, আব্দুল করিম, লিপি ও রাব্বী তারা বলেন, মাদকের সহজলভ্যতার কারনে এলাকার যুবসমাজ আজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এলাকায় প্রতিনিয়ত ঘটছে বসতবাড়ীর গরু-ছাগল, ভ্যান চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা। এতে আমাদের জনজীবন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। অভিভাবকগন তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অত্যান্ত শংকিত।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, পুলিশ মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, প্রতিদিন মাদক বিরোধি অভিযান করা হচ্ছে। এতে মাদক কারবারি ও সেবনকারী গ্রেপ্তার হচ্ছে। তিনি আরও বলেন, আজকে রবিবার ১ মাদক কারবারির দেড় বছরের কারাদন্ড দিয়েছে আদালত এবং দুই মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানা হয়েছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন বলেন, এ ব্যাপারে আজকে (রবিবার) পৌর এলাকাবাসীর দেয়া একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে অভিযান পরিচালনা করা হবে। তাছাড়া উপজেলায় মাদক বিরোধি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *