👁 186 Views

পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ-এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুধীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *