পার্বতীপুরে ল্যাম্ব পুনর্মিলনী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : পার্বতীপুরে প্রতিষ্ঠিত ল্যাম্ব এর আনন্দ ও গৌরবের ৫০ বছর উদযাপন উপলক্ষে (১৯৭৬–২০২৬) ল্যাম্ব (LAMB) পরিবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করে “পুনর্মিলনী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন ২০২৬”।

৫ দিন ব্যাপী এই স্মরণীয় আয়োজনের শেষ দিন ছিল  শনিবার (৩১ অক্টোবর)। এই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অনুষ্ঠানে ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি, ​মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
​বিশেষ অতিথি  ছিলেন আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক সংসদ সদস্য, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী)। অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ​মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর (স্বাস্থ্য সেবা বিভাগ), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

আমিনুল ইসলাম শাহ্ ​সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, পার্বতীপুর উপজেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর।
অনুষ্ঠানে ​সভাপতিত্ব করেন ​ডা. ক্রিস্টিন লুইস প্রেঙ্গার। ​পার্বতীপুর ল্যাম্ব হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ​ল্যাম্ব স্টাফ, পার্বতীপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *