👁 443 Views

পার্বতীপুর মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :  দিনাজপুরের পার্বতীপুর মডেল থানায় বৃক্ষরোপন কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে পার্বতীপুর মডেল থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

 

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণকে দ্রুত ও কাঙ্ক্ষিত পুলিশি সেবা প্রদানের বিষয়ে বক্তব্য প্রদান করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক),মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল), মোঃ আব্দুল ওয়াদুদ অফিসার ইনচার্জ, পার্বতীপুর মডেল থানা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *