👁 471 Views

মৌলভীবাজারে প্রাণের মিঠাই বেকারি এন্ড সইটসকে ভোক্তা আইনে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারে অনিয়মের অভিযোগে মিঠাই বেকারি এন্ড সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে ভোক্তা আইনে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৮ জুন) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে জেলা সদর উপজেলার কোর্ট রোডে অবস্থিত মিঠাই বেকারি এন্ড সুইটসকে বিভিন্ন অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা সহকারী পরিচালক মো. আল- আমিন জানান, এই প্রতিষ্টানের বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় ও সেবা প্রদানের ক্ষেত্রে অবহেলার। পরবর্তীতে তদন্ত করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ও এরিয়া ম্যানেজারে লিখিত স্বীকারোক্তি এবং ভবিষ্যতে এই ধরণের কর্মকান্ড সংঘঠিত হবে না মর্মে লিখিত আশ্বাসের প্রেক্ষিতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মিঠাই যেহেতু প্রাণ আরএফএল কোম্পানির একটি প্রতিষ্ঠান দামও বেশি সেহেতু তাদের মত একটি সুনামধন্য প্রতিষ্ঠানের কাছে এই রকম সেবা কাম্য নয়। এছাড়াও তাদের বিরুদ্ধে অনেক মৌখিক অভিযোগ ছিল। ভবিষ্যতে এই রকম অবহেলা থাকলে প্রতিষ্ঠানটি সিলগালা করে আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *