
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক লাখ শলাকা অবৈধ স্টার, লিংক ও ফাইব ফিল্টার কিংস সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুলাল পাল (৫৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে শহরের মৌলভীবাজার সড়কের এসএ পরিবহনের সামনে থেকে এসব সিগারেট জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এসব সিগারেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর জন্য মজুদ করে রাখা ছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অফিসার ও ফোর্সের সহায়তায় দুলাল পাল-কে আটক করা হয়।
জব্দ করা সিগারেটের মধ্যে রয়েছে ৮ কার্টুন STAR সিগারেট, ১ কার্টুন LINK সিগারেট ও ১ কার্টুন Five FILTER KINGS সিগারেট।
এসব সিগারেটের বাজার মূল্য আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, সিগারেট উদ্ধারের ঘটনায় আজ বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।