👁 317 Views

শ্রীমঙ্গলে মাদকসহ ২ যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল  ৭টায় শ্রীমঙ্গল থানার এসআই  দিপংকর হালদারের নেতৃত্ব পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌর এলাকার ভানুগাছ রোডস্থ মেডি হেল্পের সামনে থেকে  মো. রাজু আহমেদ (৩১) ও রুহেল মিয়া (২৭) নামের দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।
পরে তাদের শরীর তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *