👁 402 Views

হিলি কাস্টমসে দেড় টন মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ পণ্য ধ্বংস

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলি স্থলবন্দরে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত সামগ্রী।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর পৌরসভার গোহারা শ্মশান সংলগ্ন পূর্বনির্ধারিত স্থানে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে এসব পণ্য ধ্বংস করা হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, ধ্বংস করা পণ্যের পরিমাণ প্রায় দেড় টন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার এর যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমান; হিলি কাস্টমস শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন; হাকিমপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম; সার্কেল সহকারী পুলিশ সুপার এএনএম নিয়ামত উল্লাহ; জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হুমায়ুন কবির; দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এবং দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *