👁 481 Views

অনেক দিন পর গানে…

 

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সের রকওয়ে বিচে আয়োজিত এক কনসার্টে বিশেষ চমক হয়ে উঠলেন নায়িকা মৌসুমী। সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নীর আমন্ত্রণে মঞ্চে উঠে তিনি নিজের অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর জনপ্রিয় গান ‘ও আমার বন্ধু গো চিরসাথী পথচলার’ এবং এর হিন্দি সংস্করণ ‘এ মেরে হামসফর’ পরিবেশন করেন। মৌসুমীর সঙ্গে উপস্থিত দর্শকও কণ্ঠ মেলান, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণে পরিণত হয়। মৌসুমী বলেন, ‘সিনেমায় প্লেব্যাক করেছি। এখনো ভক্তদের অনুরোধে মাঝেমধ্যে গান করি। কখনো কখনো মনে হয়, গানে আরও সিরিয়াস হওয়া উচিত ছিল।’ বর্তমানে অসুস্থ মায়ের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *