👁 309 Views

আদমদীঘিতে পাটক্রয় কেন্দ্রের জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অবৈধ ভাবে পাটক্রয় কেন্দ্রের জমির মাটি কাটার অভিযোগে হাসান আলী (৪৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে উপজেলার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর মৌজায় বাংলাদেশ জুট কর্পোরেশনের আওতাধীন পাট ক্রয় কেন্দ্রের জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এই রায় প্রদান করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, বাংলাদেশ জুট কর্পোরেশনের আওতাধীন পাট ক্রয় কেন্দ্রের জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে যেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, এর ৭ (গ) ও (ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ (১) ধারা অনুযায়ী হাসান আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *