
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ যোদ্ধা নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো অন্তত ৩২ জন।
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)।
পিএমএফ বলেছে, এটি প্রাথমিক হিসাব। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা—এই সাতটি প্রদেশে তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। অন্যদিকে সৌদি আরব দাবি করেছে, নিজেদের ভূখণ্ডে ড্রোন হামলার জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।