👁 139 Views

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় ২৬ আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৭ আগস্ট বৃহস্পতিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হবে।

এ বিষয়ে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে।

তবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশ যাতায়াত স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঈদের ছুটি শেষে ২৭ আগস্ট বৃহস্পতিবার থেকে হিলি স্থলবন্দরে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *