👁 274 Views

উ‌লিপুরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

খালেক পারভেজ লালু উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি

উ‌লিপুর উপজেলায় সচেতন সোসাইটি ,কমিউনিটি মবিলাইজেশন প্রোগ্রাম এর এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। 

(২৯ জুন) সোমবার বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে, সচেতন সোসাইটি বাস্তবায়নে, সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি)
সহযোগীতায়:উপজেলা সুপারভাইজার মোছাঃ রুবি বেগম এর সঞ্চালনায় সভা পরিচালনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  এ. টি. এম. আরিফ । সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তার, সমাজসেবা অফিসার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সচেতন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি প্রজেক্ট ম্যানেজার বিধান কৃষ্ণ পাল , উপজেলা সুপারভাইজার, প্যারামেডিক,সিএম ও জিএসএম। 
সভায় প্রকল্পের কার্যক্রম এর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডিপুটি প্রজেক্ট ম্যানেজার  বিধান কৃষ্ণ পাল । এরপর অংশ গ্রহণকারীদের মাঝে প্রকল্প বিষয়ক বিভিন্ন প্রশ্ন উত্তর গ্রহণ করা হয়। সবশেষে উপজেলা নিবার্হী কর্মকর্তার দিক নির্দেশনা মূলক বার্তা দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *