উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) বিকেলে উলিপুর কেন্দ্রীয় কবরস্থানে উপজেলা এনসিপির উদ্যোগে দেশ গড়তে জুলাই জাগরণ ২৪ এর গণঅভ্যুত্থানে
শহীদ আবু রায়হানুল ইসলাম রায়হানের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ন-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাওহিদ, লিটু সরকার, সদস্য সচিব মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম সদর উপজেলা এনসিপির আহ্বায়ক শাহজাহান আলী সুমন, সদস্য সচিব মালেক সরকার, জেলা জাতীয় সেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব হামিদ সরকার, উপজেলা এনসিপির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন, সদস্য সচিব রেজাউল করিম, উলিপুর পৌর এনসিপির আহ্বায়ক সম্ভাব্য মেয়র প্রার্থী সুমন খান, সদস্য সচিব ইমরান হুসাইন, উলিপুরে জুলাই শহীদ আবু রায়হানের বাবা আব্দুর রশিদসহ জেলা ও উপজেলা এনসিপির নেতাকর্মী ও সহযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ আবু রায়হানের কবর জিয়ারত করেন, তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, “শহীদ আবু রায়হানের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।