👁 378 Views

উলিপুরে মৎস‌্য দপ্ত‌রের আ‌য়োজ‌নে মৎস‌্য চাষ প্রদর্শনী স্থাপনের উপকরণ সামগ্রী বিতরণ।

খালেক পারভেজ লালু উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 
উলিপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় মৎস্য চাষী/সুফলভোগীদের মাঝে মৎস‌্য চাষ প্রদর্শনী স্থাপনের উপকরণ সামগ্রী (এয়ারেটর, সার, চুন, ‌ফে‌ন্সিং নেট জাল, ব্লিচিং পাউডার, প্রবায়োটিক, পি‌লেট খাদ্য বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এ. টি‌. এম আ‌রিফ, উপজেলা নির্বাহী অফিসার, উ‌লিপুর, কু‌ড়িগ্রাম । অদ‌্য (৩০ জুন ২০২৬) তা‌রিখ সকা‌লে উপজেলা পরিষদ চত্ত্বরে গুনাইগাছ ইউনিয়নের লাল মিয়া, থেতরাই ইউনিয়নের শফিকুল ইসলাম, তবকপুর ইউনিয়নের মমিনুল ইসলাম,ও ধরনীবাড়ী ইউ‌নিয়‌নের নয়ন কুমার রায় এর মাঝে প্রদর্শনী উপকরন সামগ্রী বিতরন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন  মোঃ র‌ফিকুল ইসলাম,  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.), উ‌লিপুর, কু‌ড়িগ্রাম ও মৎস‌্য দপ্ত‌রের কর্মচারীবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *