এইচএসসি পাসেই ১৫০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : আবুল খায়ের গ্রুপ সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ১৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীদের সিভির সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নির্ধারিত স্থানে গিয়ে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে হবে। ভেরিফিকেশনের জন্য সকল ডকুমেন্টসের মূলকপি সঙ্গে রাখতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

দায়িত্বসমূহ

  • রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ।
  • কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন।
  • বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন।
  • নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিতকরণ।

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ১৮-৩৫ বছর

প্রার্থীর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: ১১,০০০-২২,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড এলাউন্স, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর, ২০২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *