👁 210 Views

এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা

এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা
মৌলভীবাজার প্রতিনিধি:
যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে নির্বাচনী এলাকায় ফিরে আসলে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকে।শনিবার (৮ আগস্ট) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে এ সংবর্ধনা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।সংবর্ধনা অনুষ্ঠানে হাজী মুজিব উপস্থিত নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে হাজী মুজিবকে উপজেলার লছনা নামক স্হান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা গাড়ি ও নিয়ে শোভাযাত্রাসহ এমপিকে বরন করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *