👁 380 Views

জলঢাকায় জমির আবর্জনা সরানো নিয়ে সংঘর্ষে আহত-৪

জলঢাকায় জমির আবর্জনা সরানো নিয়ে সংঘর্ষে আহত-৪
রবিউল ইসলাম রাজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় জমির ময়লা আবর্জনা পরিস্কার নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ৪ জন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে উভয়পক্ষ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। সরেজমিন ও এজাহার সূত্রে জানা যায়, আব্দুল করিম শাহ্ ওরফে বাবুর সঙ্গে প্রতিবেশী প্রতিপক্ষ আব্দুস সাত্তার মধ্যে জমি সংক্রান্ত চলমান বিরোধে হিংসাত্মকমুলক ভাবে পরিত্যক্ত (ঘাস-পানা) ময়লা আবর্জনা ফেলেন প্রতিপক্ষ আব্দুল সাত্তার। এতে বাধা দিতে গেলে আব্দুল করিম শাহ্ এর ছেলের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও হুড়াহুড়ি শুরু হলে এতে রিয়াদ হাসান, মোজাহার হোসেন আহত হন এবং প্রতিপক্ষের লোকেরা তারা নিজেদের হুড়াহুড়িতে কোদালের গোড়ালি লেগে আহত হয় আব্দুল সাত্তার সহ ২ জন। আহত ব্যক্তিরা সকলে হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল করিম শাহ্ ওরফে বাবু অভিযোগ করে বলেন,আব্দুল সাত্তারের দুই ভাই পুলিশ সদস্য। এ কারনে আমার ছেলেকে তারা বেধরক পিটিয়েছে। এখন তারা নিজেরা আহত হয়ে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করতেছে। সরেজমিনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, প্রতিপক্ষের দুইজন পুলিশ সদস্য এ কারনে এলাকায় তাদের অনেক দাপট। তাদের দাপটের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায়। অপরদিকে, প্রতিপক্ষের বক্তব্যের জন্য একাধিক মাধ্যমে চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায় নি। এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল আলম বলেন, এ বিষয়ে উভয়পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *