কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপন নিশ্চিত করতে
পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে থানা প্রশাসন।
সোমবার  (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ থানার সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি পূজামণ্ডপে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য মন্দির কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় কমলগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রণিত রঞ্জন দেবনাথ, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রস্তুষ ধর, পূজা উদযাপন কমিটির প্রচার সম্পাদক বিজিত চন্দ্র পালসহ কমলগঞ্জ থানা এলাকার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *