👁 362 Views

কলাপাড়ায় অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান।। 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ও চম্পাপুরে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া সাত ব্যবসায়ীকে এক বান্ডিল করে ঢেউটিন এবং এক প্যাকেট করে খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।  এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি মাদরাসা এবং তিন পরিবারকেও এক বান্ডিল করে ঢেউটিন এবং এক প্যাকেট করে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীণে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ক্ষতিগ্রস্থদের হাতে এ সহায়তা তুলে দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক,  সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,  সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান,  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ধানখালীর সেলিম পাহোলান, মিরাজ মুন্সী, সিদ্দিক কবিরাজ, রুহুল আমিন, আবুল ফকির, মাহাবুব মোল্লা,  চম্পাপুরের মামুন তালুকদার কে এক বান্ডিল করে ঢেউটিন এবং এক প্যাকেট করে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।  এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত নাচনাপাড়া এলাকার বিবি হাজেরা হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিং এবং ঝড়ে বসত ঘর হারানো নীলগঞ্জের সাজেদা বেগম, জাকির হোসেন এবং নাচনাপাড়ার হাসান হাওলাদারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং এক প্যাকেট করে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *