👁 438 Views

কলাপাড়ায় প্রবাসীর ছেলেকে গুলি, শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে  করে ঘরে থাকা ১৫ ভরি সোনা ও টাকা ডাকাতি।

 

 কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় প্রাবাসীর ছেলে নাইম কে মাথায় আঘাত ও বাম পায়ে গুলি করে সশস্ত্র ডাকাত। মারধর করে তার স্ত্রী রুমা বেগম ও পুত্রবধূ রেজবী কে।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত টিয়াখালী ইউনিয়নে পশ্চিম বাদুরতলী গ্রামে প্রবাসী মো. মঈনের বাসায় তান্ডব চালায়। এসময় ঘরের আলামিরা থেকে ড্রয়ার সবকিছু ভেঙ্গে তছনছ করে। দুই বছরের শিশু তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।

ঘরের জানালার গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে। এসময় বিদ্যুৎ না থাকায় ডাকাতরা নির্বিঘ্নে মালামাল নিয়ে পালিয়ে যায়।

এদিকে ডাকাতের মারধর ও গুলিতে রক্তাক্ত নাইম, তার মা ও স্ত্রীকে স্থানীয় লোকজন ভোর রাতে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শুক্রবার সকালে কলাপাড়ার থানা পুলিশ প বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত ও গুলি সংগ্রহ করে।

কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত ইলিয়াস তালুকদার বলেম, তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।  এ ঘটনায় আইনী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *