👁 200 Views

কলাপাড়ায় বিদেশ ফেরত স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী, নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার।। 

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের দারোগারতবক গ্রামে বিদেশ ফেরত স্ত্রী মরিয়ম বেগমকে হত্যা করে পালিয়ে গেছে তার স্বামী নাসির সিকদার।

রবিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সোমবার সকালে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান,  ঘটনার পর থেকে পলাতক রয়েছে গৃহবধূর স্বামী। তাই মৃত্যুর সঠিক কারন অনুসন্ধানে পটুয়াখালী থেকে পিবিআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে আলামত সংগ্রহ করেছে। তাদের কাজ শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, নিহত গৃহবধূ মরিয়ম বেগম আটদিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন। বাড়ি আসার পর থেকে নাসির টাকার জন্য চাপ দিতে থাকে। রবিবার বিকালেও এ নিয়ে ঝগড়া এবং একপর্যায়ে মারধর করে মরিয়ম কে। পড়ে ছেলে ও এলাকার লোকজন তখন থামালেও রাতে ঘরে কেউ না থাকায় গৃহবধূ কে হত্যা করে পালিয়ে যায় নাসির।

এদিকে রবিবার বিকালে কলাপাড়ার রাবনাবাদ নদীর জোয়ারে লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।  তার পরিচয় সনাক্ত করা যায়নি বলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।  তাই মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *