
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
“উপকূলের সংগ্রামে বহমান’ স্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ১৭০ শিক্ষার্থীকে ফলজ গাছ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার নিশান বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের উদ্যোগে প্রধান শিক্ষক মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবীর, চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান ফকির, কোডেক এর এলাকা ব্যবস্থাপক ইসমাইল শেখ, চাকামইয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জসিম উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানে ১৭০ শিক্ষার্থীর হাতে দুইটি করে গাছের চারা ও শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি।