👁 371 Views

কলাপাড়ার মহিপুরে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত।। 

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টা দুপুর দুইটা পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে।

কলাপাড়া গুড নেইবার্স’র কমিউনিটি ডেভলপমেন্ট প্রকল্প ম্যানেজার রাজিব বিশ্বাসের সভাপতিত্বে স্বাস্থ্য ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সভাপতি ইব্রাহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সহ-সভাপতি এবং কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিপির সিনিয়র হেলথ অফিসার পঙ্কজ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঝর্না খাতুন, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট জেরি মিঠু ডি রোজারিসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।

স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ ডা. এস. বি. সোমা এবং গুড নেইবার্স কলাপাড়া সিডিপি’র আবাসিক মেডিকেল অফিসার ডা. শান্তা ইসলাম।

স্বাস্থ্য ক্যাম্পে মাত্র ১৫০ টাকা চিকিৎসা ফি’ তে রোগীদের চিকিৎসাসেবা প্রদান এবং ৪০ শতাংশ মূল্য ছাড়ে ওষুধ বিতরণ করা হয়।

এছাড়া সংস্থার ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে বাজার মূল্য থেকে ৩০ শতাংশ কমে পুষ্টিকর খাদ্যসামগ্রী, তেল, আটা, ডাল, বিস্কুট, চিনি প্রভৃতি বিতরণ করা হয়।

উপকূলীয় এলাকার মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এবং তাদের জীবনমান উন্নয়নে গুড নেইবার্স বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি ম্যানেজার রাজিব বিশ্বাস জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *