👁 332 Views

কলার ছড়ির ভিতর লোকিয়ে ছিল সবুজ ফণীমনসা সাপ, বাজার জুড়ে আতঙ্ক

 

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলাবাজারে পাহাড়ি বাগান থেকে সংগ্রহ করা কলার ছড়িতে লুকিয় ছিল একটি সবুজ ফণীমনসা সাপ। সাপটি দেখতে পেয়ে কলার আড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত গিয়ে কলার ছড়িতে লুকিয় থাকা সাপটিকে উদ্ধার করেন। রোববার (১৭ মে) বিকেলে শ্রীমঙ্গল নতুনবাজারে করিম মিয়া নামের এক ব্যক্তির ফলের আড়তে এ ঘটনা ঘটে। সজল দেব জানান, ফণীমনসা সাপের রং সবুজ হওয়াতে কাঁচা কলার রঙের সাথে মিশে একাকার হয়ে যায়। এ কারণে ছড়ির ভিতর লুকিয়ে থাকলে সহজে চোখে পড়েনা। ফণীমনসা সাপ গভীর বনে বসবাস করে। এরা কলাগাছকে নিরাপদ মনে করে এবং কলা ছড়িতেই থাকতেই স্বাচ্ছন্দ বোধ করে। উদ্ধারকৃত সবুজ ফণিমনসা সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *