👁 295 Views

কুয়াকাটা সৈকতে ৩৫ কেজি ওজনের জীবিত  কচ্ছপ উদ্ধার।।

 

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সৈকতে সাগরের জোয়ারে ভেসে এসেছে প্রায় ৩৫ কেজি ওজনের অলিভ রিডলি প্রজাতির জীবিত মা কচ্ছপ।

শনিবার দুপুরে কুয়াকাটার পূর্ব দিকের ডিসি পার্ক সংলগ্ন সৈকতে কচ্ছপ টি ভেসে এসে বালুতে আটকে পড়ে। স্থানীয় ফটোগ্রাফাররা কচ্ছপ টি দেখে পরিবেশকর্মী ও বনবিভাগ কর্মীদের জানালে তারা এসে কচ্ছপ টি উদ্ধার করে।

বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কেএম বাচ্চু বলেন, কচ্ছপ টি ২০-২৫ বছর বয়সী হতে পারে। এটির শরীরে শ্যাওলা জমে গেছে। এটি অসুস্থ থাকায় তারা কয়েকবার সাগরে নিয়ে ছেড়ে দিলেও আবার সেটি ভেসে আসে। এ কারনে এটি চিকিৎসার জন্য তাদের হেফাজতে রাখা হয়েছে।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক আবুল হোসেন রাজু জানান, অলিভ রিডলি কচ্ছপ, ডলফিন ও তিমিসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী প্রায়ই জীবিত, আহত কিংবা মৃত অবস্থায় উপকূলের বিভিন্ন সৈকতে ভেসে আসে। তবে এসব ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তারা মৃত সামুদ্রিক প্রাণীগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধানে বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন।

গত আট বছরে কুয়াকাটায় অন্তত ৩০টি কচ্ছপের মৃত্যু ঘটেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই কোনো  ময়নাতদন্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *