👁 91 Views

কুলাউড়ায় ডিবির অভিযানে মাদক ও মাদক বিক্রির টাকাসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে মাদক ও মাদক বিক্রির টাকাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় এসআই (নিঃ) আহলাদ ইবনে জামিল, পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার লহরাজপুর গ্রামের একটি দোকান থেকে মো. আব্দুল বাজিদ (৪০) ও বর্তমানে একই এলাকায় বসবাসকারী কুমিল্লার কোতোয়ালী থানার কামাল (৪২) নামের দুই মাদক কারবারিকে আটক করেন।

তল্লাশি চালিয়ে আটককৃত আব্দুল বাজিদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা, দোকান থেকে ১.৭০ লিটার দেশীয় মদ এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা এবং কামালের হেফাজত থেকে ৮পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ইয়াবা ও মদ বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া সিডিএমএস (CDMS) পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আব্দুল বাজিদ ও কামাল উভয়ের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *