👁 297 Views

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৯টায় রানীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি শহীদুল ইসলাম।

নিহতরা হলেন, উপজেলার নূরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আল আমিন (১৫), সলিমূল্লাহর ছেলে সৈকত (১৬) এবং সমেশ উদ্দীনের ছেলে কাইয়ুম (২০)।

তারা সবাই নির্মাণ শ্রমিক। উপজেলার কলাবাগান এলাকায় একটি নির্মাণকাজে যোগ দিতে তারা তিনজন সকালে মোটরসাইকেলে রওয়ানা হয়েছিলেন।

ওসি শহীদুল ইসলাম বলেন, পথে রানীগঞ্জ বাজার এলাকায় পৌছালে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন।

গুরুতর আহতাবস্থায় অপর দুজনকে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক অপরজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ট্রাকটি আটক করা হলেও পালিয়ে গেছেন চালক ও সহকারী। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *