👁 220 Views

দূর্দশা দেখাতে পায়রা বন্দর চেয়ারম্যানকে অভিনব ঈদের দাওয়াত দিলেন উচ্ছেদ আতংকে থাকা ১৩৬ পরিবার।।

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

নিজেদের দুঃখ দূর্দশা স্বচক্ষে দেখাতে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরের চেয়ারম্যানকে ঈদ শুভেচ্ছা জানাতে উচ্ছেদ আতংকে থাকা জিয়া কলোনীর ১৩৬ পরিবারের সদস্যরা অভিনব আমন্ত্রণ কার্ড প্রদান করেছে।

রবিবার সকাল ১১ টায় কলাপাড়ার জিয়া কলোনীর নারী, পুরুষ ও শিশুরা ঈদ শুভেচ্ছার মিছিল নিয়ে বন্দর  চেয়ারম্যান বরাবর এ ঈদের দাওয়াত কার্ড ও তাদের দাবি পৌঁছে দেন। পায়রা বন্দর চেয়ারম্যান’র একান্ত সচিব আহসান হাবিব জিয়া কলোনীর বাসিন্দাদের এ কার্ড গ্রহণ করেন।

জিয়া কলোনীর বাসিন্দাদের পক্ষে নজরুল ইসলাম বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন এ জিয়া কলোনী তৈরি করা হয়। অথচ পায়রা বন্দরের পাশের এ গ্রাম এখন উচ্ছেদ করার জন্য দিনে- রাতে বুলডোজার নিয়ে হাজির হচ্ছে ঠিকাদাররা। এ কারনে এখন উচ্ছেদ আতংকে রয়েছেন তারা।  কলাপাড়ার একমাত্র কলোনী যেখানে এবার কোরবানি হবে না।

তাদের দাবি জিয়া কলোনীর বাসিন্দাদের উচ্ছেদের আগে তাদের পূনর্বাসনের ব্যবস্থা না করলে তারা মাথা গোঁজার আশ্রয় হারাবেন।  তাই ঈদের দিন তাদের দূর্দশা দেখতে পায়রা বন্দর চেয়ারম্যানকে তাদের গ্রামে দাওয়াত দিতে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *