দেশে ভূমিকম্প অনুভূত

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুরে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল। বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভূমিকম্পটির উৎপত্তি হয় মাটি ৩৬ কিলোমিটার গভীরে।

এর আগে গত ১৭ আগস্টও নরসিংদীতে মৃদু ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩। সে সময়ও শিবপুরই ছিল উৎপত্তিস্থল।

তার আগে, ২২ জুন নরসিংদী ও এর আশপাশের অঞ্চলে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যেটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ।

দেশে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিও নরসিংদীতে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার মাধবদীতে। গত বছরের ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *