👁 419 Views

নড়াইলে রকেটের ডিস্ট্রিবিউশন হাউজে ১৬জন বেকারের কর্মসংস্থান সৃষ্টি

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকায় মুস্তারী কমপ্লেক্সে ফিতা ও কেক কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-রকেটের নড়াইল হাউজের ডিস্ট্রিবিউটর মোঃ ফয়সাল মুস্তারী, ডাচ-বাংলা ব্যাংক, যশোরের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (রকেট) মোঃ মিজানুর রহমান, ডাচ-বাংলা নড়াইল শাখা ব্যবস্থাপক মফিদুল হাসনাত, আল-আরাফাহ ইসলামী ব্যাংক নড়াইল শাখা ব্যবস্থাপক সুলতান মাহমুদ, ন্যাশনাল ব্যাংকের নড়াইল শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ, ব্যবস্থাপক (অপারেশন) খায়রুজ্জামান, রূপগঞ্জ জামে মসজিদের ইমাম আঃ কাদের, সমাজসেবক বি এম নজরুল ইসলাম, মহিদুর জমাদ্দার, মীর্জা গালিব সতেজসহ অনেকে।

বক্তারা বলেন, ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকি সেবা রকেটের মাধ্যমে টাকা সহজে আদান-প্রদান করা হয়। প্রবাসীদের রেমিটেন্সসহ বিদ্যুৎবিল প্রদান, শিক্ষার্থীদের উপবৃত্তি ও সামাজিক ভাতা ছাড়াও বিভিন্ন ধরণের সেবা পাওয়া যায়। তাই রকেটের মাধ্যমে কেউ প্রতারিত হবেন না। সহজে দ্রæততম সময়ে হাতের মুঠোয় শহর ও গ্রাম-গঞ্জে রকেটের সেবা পাওয়া যায়।

এছাড়া নড়াইল ডিস্ট্রিবিউশন হাউজ উদ্বোধনের মধ্যদিয়ে এ জেলায় রকেটের সেবা আরও সহজতর হলো। এখানে ১৬জন বেকার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। তাই সুষ্ঠু-সুন্দর ও সৎ উপায়ে ব্যবসার মাধ্যমে রকেটের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *