
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ২২ দিন মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় একটি ডিঙ্গি ট্রলার নৌকা, জাল ও মাছসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ।
সোমবার মধ্যরাতে রাবনাবাদ নদী থেকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও নৌপুলিশের টহল টিম তাদের আটক করে।
আটক জেলেরা হলেন রিফাত ও ফাহিম। এসময় তাদের কাছ থেকে এক হাজার মিটার কারেন্ট জাল ও চরঘেড়া জাল জব্দ করা হয়। উদ্ধার করা হয় প্রায় ২০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ।
আটক জেলেদের মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদিকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক জেলেকে এক হাজার টাকা জরিমানা ও অন্য জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। এসময় জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ প জব্দ করা জাল নদী তীরে পুড়িয়ে ফেলা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন,৷ মৎস্য সম্পদ রক্ষায় তাদের এ অভিযান চলমান থাকবে।