👁 501 Views

পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবি গোহাটায় ঈদ-উল আযহা উপলক্ষে ‘ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
 সোমবার সন্ধ্যায় ইঞ্জি: গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা। সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানটি ঈদ পিপাসু মানুষদের আনন্দ উপভোগ করতে গভীর রাত পর্যন্ত চলে।
পাঁচবিবি পৌর থিয়েটার ও অন্বেষণ সাংস্কৃতিক সংঘের যৌথ আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন জেলা থেকে আগত সুনামধন্য শিল্পীরা সুরেলা কণ্ঠে নাচ ও গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। অন্বেষণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক জালাল উদ্দিন আজকের অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। সকলের সহযোগিতা পেলে আগামীতে এরচেয়েও বৃহৎ পরিসরে অনুষ্ঠান করা হবে বলে জানান আয়োজক কমিটির পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *