👁 309 Views

পাঁচবিবিতে ৪৫০ অসহায় পরিবারের মাঝে ঈদের সহায়তা দিলেন এমপি ফজলুর রহমান সাঈদ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবিতে ঈদুল আযহা উপলক্ষে ৪৫০ অসহায় পরিবারের হাতে সহায়তা তুলে দিলেন এমপি ফজলুর রহমান সাঈদ,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ থেকে নগদ সহায়তা বিতরণ করেছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ (এমপি)। জেলার জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকার মধ্যে পাঁচবিবি উপজেলায় সরাসরি ৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। বাকি টাকা জয়পুর জেলায বিতরণ করা হবে। আজ রবিবার সকালে পাঁচবিবি উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৪৫০টি গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ১ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। এমপি ফজলুর রহমান সাঈদ বলেন, বর্তমান সময়ে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে এই ধরনের সহায়তা মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় আর ছিলেন ,উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন,উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার), সহকারী সেক্রেটারী আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।  ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনেক উপকার ভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *